[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু, হাসপাতালে ১৪৩১
ফাইল ফটো
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৩১ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা। আর আক্রান্ত এক হাজার ৪৩১ জনের মধ্যে ঢাকা সিটির ৩৬৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
.png)
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৫ হাজার ৯৪৭ জন। মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৫১৭ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!