[ ডেঙ্গু ]
ডেঙ্গু কাড়ল আরো ১১ প্রাণ
ফাইল ফটো
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৮০২ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব রোগী মারা যান। এদের মধ্যে ৫ জন ঢাকার, বাকি ৬ জন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
এতে আরো বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ১ হাজার ৮০২ রোগীর মধ্যে ৪০৯ জন ঢাকার। আর ১ হাজার ৩৯৩ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭ হাজার ১৪৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ২২ জন। বাকি ৫ হাজার ১২৩ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!