[ দেশজুড়ে ]
রামেক হাসপাতালে ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত সাইফ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। সাইফ জেলার বাঘা উপজেলার শাহজালালের ছেলে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, তিনদিনের জ্বর নিয়ে গত ১৭ অক্টোবর সাইফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে পাঠানো হয়। শনিবার রাতে আইসিইউতে তার মৃত্যু হয়।
.png)
এনিয়ে রামেক হাসপাতালে ১৮ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে ১৮৪ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!