রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫০ জনের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন। এরমধ্যে জেলা সদর হাসপাতালে ৩৩ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫৭৩ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় নয়জনের মৃত্যু হয়েছে।
.png)
জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, গত কয়েক সপ্তাহ ধরে জেলায় প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৫০ জন করে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মশা নির্মূলের পাশাপাশি মানুষকেও অনেক সচেতন হতে হবে। জেলা ও উপজেলার সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে। এছাড়া ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।