ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ডেঙ্গুতে ঝরল স্কুলছাত্রের প্রাণ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬, ২০ অক্টোবর ২০২৩
মানিকগঞ্জে ডেঙ্গুতে ঝরল স্কুলছাত্রের প্রাণ
স্কুলছাত্র কৌশিককে হারিয়ে স্বজনদের আহাজারি

মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কৌশিক চুনূকার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামের চন্দন চুনূকারের ছেলে। সে শিবালয় উপজেলা কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

কৌশিকের বাবা চন্দন চুনূকার জানান, ছেলের জ্বর আসার পর প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে খাওয়ানো হয়। এরপর জ্বর সেরে গেলেও প্রচণ্ড মাথা ব্যথার কথা বলছিল। রোববার (১৫ অক্টোবর) ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। পরে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

বুধবার (১৮ অক্টোবর) থেকে সেখানে চিকিৎসা চলছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। মধ্যরাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!