[ দেশজুড়ে ]
ফরিদপুরে ডেঙ্গুতে প্রাণ গেল ২ নারীর
ফাইল ফটো
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এসময় ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৩ জন।
ডেঙ্গুতে মৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের আকলিমা বেগম (৭০) ও নড়াইল সদর উপজেলার কুমারখালী গ্রামের রিজিয়া বেগম (৫০)।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৯৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ১২৮ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত ৯৫ জন ডেঙ্গুরোগী মারা গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!