ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেক হাসপাতালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২৩ অক্টোবর ২০২৩
রামেক হাসপাতালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার রাতে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ঐ বৃদ্ধা। এনিয়ে চলতি বছর রামেক হাসপাতালে মোট ১৯ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হলো।

মারা যাওয়া ঐ বৃদ্ধার নাম রায়হানুল হক। তিনি জেলার পুঠিয়া উপজেলার বাসিন্দা।

Advertisement

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ রোগী টানা পাঁচদিন জ্বরে ভুগছিলেন। তার ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল। এর সঙ্গে পাতলা পায়খানা বেড়ে যাওয়ায় ১৭ অক্টোবর রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তার অবস্থার আরও অবনতি ঘটে। এজন্য তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে ১৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!