[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে ডেঙ্গুরোগী ১০ হাজার ছাড়ালো
ফাইল ফটো
মানিকগঞ্জে চলতি বছরের অক্টোবর মাসের ২৪ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬৮ জনে।
মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যার মধ্যে ১২৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
.png)
জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ৩৪ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন করে রোগী ভর্তি রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!