ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন রোগী ১৯১২

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৩২, ৮ নভেম্বর ২০২৩
ডেঙ্গুতে ৭ মৃত্যু, নতুন রোগী ১৯১২
ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩২ জনে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯১২ জন ডেঙ্গুরোগী। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৪১৩ জন রোগী।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফত জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯১২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৯ এবং ঢাকার বাইরের ১ হাজার ১ হাজার ৫৫৩ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ জন এবং ঢাকার বাইরের ১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৮৫ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ২ হাজার ৩২০ জন আর ঢাকার বাইরের ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০০ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৬৪৭ জন।

গত ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৬৬০ জন। 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!