ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৬, ১১ নভেম্বর ২০২৩
দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫১২
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১ হাজার ৫১২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৮ জন আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১১৭৪ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৩৭৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৬০৮ জন এবং অন্যান্য বিভাগে ৪ হাজার ৭৬৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

এতে আরো বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৩ হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৮২ হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৭৫৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৮১ হাজার ৪৮৭ জন সুস্থ হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!