[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৭০
ফাইল ফটো
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জন ঢাকার এবং ৫ জন বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১ হাজার ৪৯৬ জন মারা গেছেন।
এছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৭০ জন। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ৩১৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ লাখ ৯৫ হাজার ৪২ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯০৫ জন রোগী। এদিকে একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭০ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৮৭ হাজার ৬৪১ জন।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!