ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২২, ৫ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ১২৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। মারা গেছেন ১ হাজার ৬৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯২ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!