ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩১১  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ১২ ডিসেম্বর ২০২৩
ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩১১  
ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এরা দুইজনই ঢাকার সিটির বাইরের। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৯৬১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৭০৬ জন মারা যান।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৩১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ৮০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩৭৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯৬ জন এবং সারাদেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে ২৭৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ঢাকাতে এক লাখ নয় হাজার ১৮১ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) দুই লাখ আট হাজার ৭৭৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ ১৪ হাজার ৩০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ সাত হাজার ৬৪৫ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল দুই লাখ ছয় হাজার ৬৬৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট এক হাজার ৯৮১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৫৭৫ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৪০৬ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরো বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!