এছাড়া একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮১ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৬১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
চলতি বছর সারা দেশে ৩ লাখ ২০ হাজার ২৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৭৭৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৪৯৬ জন।
এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৭ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ঢাকায় ১ লাখ ৮ হাজার ৪৪০ এবং ঢাকার বাইরে ২ লাখ ৮ হাজার ৯৫৮ জন রয়েছেন।