ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৩৮৯, ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ১৭ নভেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৩৮৯, ৮ জনের মৃত্যু
ডেঙ্গুর প্রতীকী ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে দেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৮৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, যা চলতি বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৯৮৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ৪১৫ জনের।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৭২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১২, ঢাকা উত্তর সিটিতে ২০৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৬, খুলনা বিভাগে ১৫৯ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৫৩৪ জন।

২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ঐ বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!