[ দেশজুড়ে ]
কটিয়াদীতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু
নিহত সবুজ মিয়া -ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মো. সবুজ মিয়া (৪৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত মো. শাহাব উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, গাছ ও গাছের ডাল কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন সবুজ। বৃহস্পতিবার সকালে তিনি সহশ্রাম ধুলদিয়া কাচারির মোড়ে গাছের ডাল কাটার সময় উপর থেকে পাকা রাস্তায় পড়ে যান।তাতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে গত বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!