ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১৪ নভেম্বর ২০২৪
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
কারাগারে নেয়া হচ্ছে আসামিদের। ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জে অটোচালক হিমেল হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই মামলায় সম্পৃক্ততা না থাকায় অপর তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উরমী এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মুছা সরকার, নজরুল ফরাজি, সবুজ চৌকিদার।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি হত্যা মামলার বাদী মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক খসরু আহম্মেদ স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার ‘রিভার ভিউ হিমাগার’ সংলগ্ন মল্লিক রায় দিঘিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির বস্তাবন্দি ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় পরের দিন ১৯ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে উদঘাটিত হয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করে চালক হিমেল মীরকে হত্যা করে দিঘিতে বস্তাবন্দি মরদেহ ফেলে চলে যায়। হিমেল মুন্সীগঞ্জ সদরের গোসাইবাগ এলাকার সাইজুদ্দিনের ছেলে।

Advertisement

এ ঘটনায় জড়িত সন্দেহে একে একে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় তিন বছর বিচারকার্য শেষে বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এই রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!