[ ডেঙ্গু ]
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১০৫২
ডেঙ্গুর প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫২ জন।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২২ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ১২০ জন ডেঙ্গুরোগী।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
.png)
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় রয়েছেন ১ হাজার ৬২০ জন। বাকি ২ হাজার ৩৭৩ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন।
২০২৩ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। ঐ বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!