ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ১১ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ১৬২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৬০৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ১৫১ জন। মারা গেছেন ৫৩৬ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!