ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ২১ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১
হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাপ

দেশে ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত বেড়ে দাঁড়াল ৫৬১ জনে। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি কর্পোরেশন ছাড়াও ঢাকা বিভাগে মোট ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৩৫ জন করে ৭০ জন এবং সিটি কর্পোরেশনের বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ২৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায়। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!