জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এই খবর জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ।
টোকিওর দক্ষিণে ইয়োকোসুকাতে একটি দোতলা বাড়িতে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহ দুটি ৯২ বছর বয়সী একজন পুরুষ ও তার ৮৯ বছর বয়সী স্ত্রীর।
.png)
প্রতিবেদনে আরো বলা হয়, এদিন ভোরে উত্তর-পূর্ব জাপানের আকিতা প্রিফেকচারের নোশিরো শহরের একটি বাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। এ সময় ১৭ বছর বয়সী একটি মেয়ে আহত হয়। পুলিশ জানিয়েছে, আহত মেয়েটি হাই স্কুলের একজন ছাত্রী। সে তার বাবা-মা ও দাদির সঙ্গে থাকত।
একই শহরের একটি দোতলা আবাসিক ভবনে পৃথক আগুনের ঘটনায় ৬৮ বছর বয়সী আরো এক নারীর মৃত্যু হয়েছে।
দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকার একটি বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায়, বাড়ির ৫ বাসিন্দার মধ্যে ৩ জন পালিয়ে গেছে এবং দুইজন আহত হয়েছে।