[ দেশজুড়ে ]
ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে আগুন
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জে জিএমএস কম্পোজিট লিমিটেড কারখানার গেট সংলগ্ন ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
.png)
এদিকে আগুন লাগার এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে অগ্নিকাণ্ডে এটিএম বুথের একটি মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং জানালার গ্লাস ভেঙ্গে যায়। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!