ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ৭ জনকে জীবিত উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ২০ ডিসেম্বর ২০২৪
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, ৭ জনকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি ছয়তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

এদিকে, এখন পর্যন্ত মোট সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন।
 
তিনি বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট যায়। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়। এখন মোট ১২টি ইউনিট কাজ করছে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ দুর্ঘটনায় উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট কাজ করছে করছে। দুপুর দেড়টা পর্যন্ত ফায়ার সার্ভিস সাতজনকে জীবিত উদ্ধার করেছে।

Advertisement

তবে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি ও পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে বলেও জানান আনারুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!