শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান।
তিনি বলেন, লাভলীন রেস্টুরেন্টে মালিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অপরজন আলামত নষ্ট করতে চেয়েছিলেন। তাদের আদালতে পাঠানো হবে।
.png)
এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় উত্তরা ১২ নম্বর সেক্টরের লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিন্ত্রণে আসে। এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
উত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন না নিয়েই ব্যবসা চালিয়েছে লাভলীন রেস্টুরেন্ট। ছিল না পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা।