[ রাজধানী ]
বনশ্রীর আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত ৯টা ৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!