ঢাকা, মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
ঢাকায় রাকিব ইসলাম নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলায় এনে বসতভিটায় পুঁতে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে বসতভিটায় মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি অনার্সে ভর্তির কোচিং করতে ঢাকার মিরপুর-১০ এলাকার শ্যাওড়াপাড়ায় গেলে মামুনের সঙ্গে তার পরিচয় হয়।
দিনাজপুর
গাইবান্ধা
কুড়িগ্রাম
লালমনিরহাট
পঞ্চগড়
রংপুর
ঠাকুরগাঁও