ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মে মাসে মূল্যস্ফীতি কমেছে ০.৬১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:৩৫, ২ জুন ২০২০
মে মাসে মূল্যস্ফীতি কমেছে ০.৬১ শতাংশ
ফাইল ছবি

চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে গড় মূল্যস্ফীতির হার কমেছে ০.৬১ শতাংশ। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যমতে, মে মাসে মূল্যস্ফীতির হার জাতীয় পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে হয়েছে ৫.৩৫ ভাগ। যা এপ্রিল মাসে ছিল শতকরা ৫.৯৬ ভাগ। আর ২০১৯ সালের মে মাসে ছিলো শতকরা ৫.৬৩ ভাগ।

মে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৫.০৯ ও ৫.৭৫ ভাগ। যা এপ্রিলে ছিল যথাক্রমে ৫.৯১ ও ৬.০৪ ভাগ।

Advertisement

গ্রামীণ পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৫.৬৫ ভাগ। যা এপ্রিল মাসে ছিলো শতকরা ৬.০৮ ভাগ। মে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৫.৬১ ও ৫.৭৩ ভাগ। যা এপ্রিলে ছিল যথাক্রমে শতকরা ৬.১৭ ও ৫.৯২ ভাগ।

শহর পর্যায়ে সাধারণ পয়েন্ট টু পয়েন্টের ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে শতকরা ৪.৮১ ভাগ। যা এপ্রিল মাসে ছিল শতকরা ৫.৭৩ ভাগ। মে মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে শতকরা ৩.৯৪ ও ৫.৭৯ ভাগ। যা এপ্রিলে ছিল যথাক্রমে শতকরা ৫.৩৩ ও ৬.২০ ভাগ।

গত এক বছরের (জুন, ২০১৯ - মে, ২০২০) চলন্ত গড় মূল্যস্ফীতির হার নিরূপিত হয়েছে শতকরা ৫.৬১ ভাগ। পূর্ববর্তী একই সময়ে (জুন, ২০১৮ - মে, ২০১৯) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫.৪৮ ভাগ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!