রোববার পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি, শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এছাড়া সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে তিন জন করে মোট ছয়জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
.png)
বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি।