ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭, ১৪ জানুয়ারি ২০২২
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে
ফাইল ফটো

নির্বাচনের কারণে দেশের বেশ কিছু এলাকায় আগামী রোববার (১৬ জানুয়ারি) ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, রোববার জাতীয় সংসদের ১৩৬ টাঙ্গাইল-৭ শূন্য আসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং পাঁচটি পৌরসভার (চট্টগ্রাম জেলার বাঁশখালী, নোয়াখালী জেলার নোয়াখালী, যশোর জেলার ঝিকরগাছা, নাটোর জেলার নাটোর ও বাগাতিপাড়া) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Advertisement

ভোটের দিন নির্বাচনী এলাকার যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা ও উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!