ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংকও চলবে অর্ধেক জনবল নিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৯, ২৪ জানুয়ারি ২০২২
ব্যাংকও চলবে অর্ধেক জনবল নিয়ে
ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার প্রয়োজনে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে।

Advertisement

আরো বলা হয়েছে, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি শেষ করবেন। ব্যাংকে আসা সেবাগ্রহীতাদের আবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে পরিপালন করতে হবে।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ সোমবার থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস অর্ধেক জনবল দিয়ে চালাতে হবে। ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!