[ অর্থনীতি ]
বৃহস্পতিবার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
ফাইল ফটো
আগামীকাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
টিসিবির পক্ষ থেকে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সয়াবিন তেল, মসুর ডাল, পেঁয়াজ ও চিনি বিক্রি করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কোভিড-১৯ চলাকালীন ভর্তুকি মূল্যে সারাদেশে ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি এসব পণ্য বিক্রি করবে।
.png)
ভ্র্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই-পাঁচ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ, ৬৫ টাকা দরে দুই কেজি ডাল কিনতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!