ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শনিবার খোলা থাকবে ব্যাংকের কিছু শাখা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৮, ২৭ মে ২০২২
শনিবার খোলা থাকবে ব্যাংকের কিছু শাখা
বাংলাদেশ ব্যাংক- ফাইল ছবি

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা পূর্ণ দিবস খোলা রাখতে বলা হয়েছে।

শুক্রবার রাতে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দিয়েছে করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

এর আগে, গত শনিবারও ব্যাংকের কিছু শাখা খোলা ছিল। ঐ সময় বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাপ্তাহিক ছুটির দিনে পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!