ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সিএ লাইসেন্স পেয়েছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২২
সিএ লাইসেন্স পেয়েছে বাংলাদেশ ব্যাংক
রোববার বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে সিএ লাইসেন্স হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম

সার্টিফাইয়িং অথরিটির (সিএ) লাইসেন্স পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লাইসেন্স অনলাইন লেনদেনে আর্থিক ঝুঁকি কমানোর ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল স্বাক্ষরের প্রচলন করবে। একই সঙ্গে অনলাইন লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রদানকারী ও গ্রহণকারীর পরিচিতির পাশাপাশি তথ্যের গোপনীয়তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে।

রোববার ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ (সিসিএ) বাংলাদেশ ব্যাংককে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

তিনি বলেন, এ কার্যক্রম বাংলাদেশে ইলেকট্রনিক ও ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে।

Advertisement

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিসিএ-এর প্রধান নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবিরসহ আইসিটি বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!