জানা গেছে, এ সময় সাকিবের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান আবুল কাশেম। গভর্নর কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কিছুদিন আগেই গণমাধ্যমে খবর বের হয়, বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় থাকা পিপলস ব্যাংকের শেয়ারহোল্ডার হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও তার মা শিরিন আক্তার। এ বিষয়ে অনাপত্তির আবেদন বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় রয়েছে।
.png)
বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেনস ও পিপলস নামে নতুন তিন ব্যাংকের অনুমোদন দেয়। চলতি বছর থেকে কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। আর কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে সিটিজেনস ব্যাংক।
তবে পিপলস ব্যাংক উদ্যোক্তাদের কয়েকজনের অর্থের উৎসে অনিয়ম খুঁজে পায় কেন্দ্রীয় ব্যাংক। এলওআই পাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পিপলস ব্যাংক এখনো লাইসেন্স নিতে পারেনি। পরে বিতর্কিত উদ্যোক্তাদের বাদ দিলে পিপলস ব্যাংকের লেটার অব ইনটেন্ট (এলওআই) থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হয়।
পারিবারিক কারণ দেখিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। তবে এখনো যুক্তরাষ্ট্রে যানই তিনি। এদিকে সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক কথা বলেছেন তিনি। যা নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা-সমালোচনা।