ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশে ইইউ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২৪ জুন ২০২২
বাংলাদেশে ইইউ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার সিদ্ধান্ত
ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে সপ্তম ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট সংলাপ। ছবি:ঢ় সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার লক্ষ্যে শিগগির ‘ইইউ-বাংলাদেশ মিনিং বিজনেস’ অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হলো- ইইউ’র সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ইউরোপের মধ্যে ঘনিষ্ট সহযোগিতা পারস্পরিকভাবে লাভজনক হতে পারে এমন সম্ভাবনাময় বাণিজ্যিক খাতগুলোকে তুলে ধরা।

গতকাল বৃহস্পতিবার ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে সপ্তম ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট সংলাপের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এর লক্ষ্য বাংলাদেশি ও ইইউ বেসরকারি খাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সুষ্ঠু ও টেকসই ব্যবসায়িক সম্পর্কের কল্যাণে ইউরোপের বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতের সংযোগকারী উৎকর্ষ কেন্দ্র হিসেবে কাজ করা। এটি ইবিএ-পরবর্তী বাণিজ্যে বাংলাদেশের উত্তরণ সুগম করতেও সাহায্য করবে।

Advertisement

২০১৬ সালের মে মাসে প্রতিষ্ঠার পর থেকে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগের সপ্তম পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজনেস ক্লাইমেট ডায়ালগের লক্ষ্য হলো- যৌথভাবে বাংলাদেশের এক নম্বর বাণিজ্য অংশীদার এবং বাংলাদেশে এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ইইউ থেকে বাণিজ্য সহজতর করা।

২০২১ সালে ইইউতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল প্রায় ১৬ বিলিয়ন ইউরো। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রফতানি ছিল ৩ বিলিয়ন ইউরো বলে বিবৃতি উল্লেখ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. তপন কান্তি ঘোষ এবং ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্ল্যানারিতে যৌথভাবে সভাপতিত্ব করেন। এতে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের ইইউ কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), নৌপরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি ইইউ বেসরকারি খাতের কয়েকজন প্রতিনিধি সংলাপে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!