বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয়কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য সচিব বলেন, সরকার গত কয়েক বছরের তুলনায় এ বছর চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে। দামও অন্য বছরের তুলনায় বেশি। চামড়া যেন অবৈধ পথে বিদেশে চলে না যায় সেজন্য সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।