ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, মূলধন ফিরলো ২১ হাজার কোটি টাকা

গত সপ্তাহের পর্যালোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৩, ৬ আগস্ট ২০২২
ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, মূলধন ফিরলো ২১ হাজার কোটি টাকা
ফাইল ফটো

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে টানা ৫ কর্মদিবস দেশের পুঁজিবাজার গত সপ্তাহ পার করলো। এ সময় বেড়েছে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বিনিয়োগকারীদের মূলধন (পুঁজি) ফিরেছে ২১ হাজার ৩৬৪ কোটি ৩২ লাখ ২০ হাজার ৬৩৩ টাকা।

গত সপ্তাহের বাজার পর্যালোচনায় শনিবার এসব তথ্য উঠে আসে। 

এ সপ্তাহে শেয়ার বিক্রির প্রবণতা থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনা শুরু করেন। এতে বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ৫ হাজার কোটি টাকার বেশি, যা আগের সপ্তাহের চেয়ে ৬০ শতাংশ বেশি।

Advertisement

এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কয়েকটি ইতিবাচক সিদ্ধান্তের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে। লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বিদায়ী সপ্তাহে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৭৩টির, কমেছে ৭টির আর অপরিবর্তিত ছিল ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৩১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ১১৯পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯২ হাজার ১১৩ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৪২১ টাকায়। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ৪৭৭ কোটি ৩৯ লাখ ৯৫ হাজার ৫৪ টাকায়। অর্থাৎ মূলধন বেড়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ।

এ সময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৫৮ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৭৮ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১৬৯ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৩০১ টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক সূচক ৯৪৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪০পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৯০ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৪২ টাকা।

সিএসইতে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৮ কোটি ৭৮ লাখ ৬৫ হাজার ৭৬৫ টাকা। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৭টির, কমেছে ৯টির আর অপরিবর্তিত ছিল ৯টি কোম্পানির শেয়ারের।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!