ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কমেছে সোনার দর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ১৭ আগস্ট ২০২২
কমেছে সোনার দর
ফাইল ফটো

টানা তিন দফা বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমেছে। এতে ভালো মা‌নের সোনার দাম ভরিতে দুই হাজার ২৭৫ টাকা কমল।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম ক‌মে ৮২ হাজার ৫৬ টাকা হয়েছে, যা এতদিন ছিল ৮৪ হাজার ৩৩১ টাকা। 

বৃহস্প‌তিবার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে বলেও ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৮২ হাজার ৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ৭৮ হাজার ৩২৪ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৬৭ টাকা কমিয়ে করা হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯২ টাকা কমিয়ে ৫৫ হাজার ২৮৭ টাকা করা হয়েছে।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি বুধবার বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে ৪ ও ৭ আগস্ট এবং ২৭ ও ২৯ জুলাই সোনার দাম বাড়ানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দাম সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!