বুধবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ জানান, সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালন করে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হয়। জন্মাষ্টমীতে দেশে সরকারি ছুটি উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ থাকবে। সেই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটিও রয়েছে। তাই আগামী ২০ আগস্ট শনিবার থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
.png)