ইউনিসেফ-এর মাধ্যমে ‘এডুকেট দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজড চিলড্রেন (ইএমডিসি)’ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে শেষ হবে।
বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
ইএমডিসি-এর উদ্দেশ্য হল সুবিধাবঞ্চিত শিশুদের, বিশেষ করে বালিকাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং তাদের মৌলিক শিক্ষা উন্নত করা।
এই প্রকল্পটি শহুরে বস্তি, উপকূলীয় ও পার্বত্য এলাকা এবং চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় বসবাসকারী স্কুল থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষা লাভের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সরাসরি সাহায্য করছে।
উদ্যোগটি কোভিড-১৯ মহামারির কারণে বাদ পড়া বা ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিশুদের প্রয়োজনীয় শিক্ষা প্রদান করছে।