ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাজারে চিনির সংকট নেই: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৯, ২৩ অক্টোবর ২০২২
বাজারে চিনির সংকট নেই: বাংলাদেশ ব্যাংক
ফাইল ফটো

বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া খুব শিগগিরই আরো ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে।

সাম্প্রতিক সময়ে চিনির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রোববার এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২১ সালে দেশে মোট ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছিল। চলতি ২০২২ সালের প্রথম ৯ মাসে এরই মধ্যে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি সম্পূর্ণ হয়েছে।

Advertisement

বর্তমানে দেশে চিনির চাহিদা ১৮ থেকে ২০ লাখ টন। যার সিংহভাগ আমদানি করতে হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি দেশের বাজারে চিনির দাম বেড়েছে। সংকটের কারণে এ দাম বেড়েছে এমন কথা বলা হচ্ছে। এ তথ্য সঠিক নয়। ২০২১ সালে দেশে ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। চলতি ২০২২ সালে ৯ মাসে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। অচিরেই আরো ১ লাখ মেট্রিক টন চিনি আমদানি হবে। 

তিনি বলেন, দেশে পর্যাপ্ত চিনি আমদানি হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ তদারকি করতে পারলে, চিনির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!