ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শুরু পুঁজিবাজারে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১, ২৬ অক্টোবর ২০২২
ঊর্ধ্বমুখী প্রবণতায় দিন শুরু পুঁজিবাজারে
ছবি: ডেইলি বাংলাদেশ

বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে পুঁজিবাজারের মূল্যসূচকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে ভালো গতি এসেছে লেনদেনেও।

প্রথম আধা ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ২০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় দেড়শ কোটি টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

Advertisement

এদিন লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে যায়। আধা ঘণ্টার মাথায় ডিএসই’র প্রধান সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। ডিএসইতে শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৭৯টি প্রতিষ্ঠান।

এতে ডিএসই’র প্রধান সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৩০ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ৭৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!