রাজধানীর মিরপুরের বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, শিম, লাউ, বেগুনসহ বেশকিছু সবজির দাম কমেছে। আকারভেদে ফুলকপি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। চালকুমড়া প্রতিটি ৪৫-৫০ টাকা, লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৪৫ টাকা, চিচিঙ্গা ৫৫, পটল ৬৫, ঢেঁড়শ ৭০, কচুর লতি ৮০, পেঁপে ৩০-৪০, বরবটি ৮০ টাকা কেজি।
লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা। আলুর কেজি ৩০-৪০ টাকা। রসুনের কেজি ১২০-১৩০ টাকা ও আদা ১২০-১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
.png)
বাজারে খোলা চিনি প্রতি কেজি ১১০-১১৫ টাকা। প্যাকেট চিনি কেজি ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে আটার দাম। খোলা আটার কেজি ৬০-৬২ টাকা ও প্যাকেট আটার কেজি ৬৫-৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
দেশি মসুরের ডালের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা। এক সপ্তাহ আগে মসুরের ডালের কেজি ছিল ১১০-১২০ টাকা। ইন্ডিয়ান মসুরের ডালের কেজি ১২০-১২৫ টাকা।
বাজারে আগের দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিম। ফার্মের লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকা। আগের দামে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৯৫-২০০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০-২২৫ টাকা।
গরুর মাংসের কেজি ৬৮০-৭০০ খাসি মাংস ৮৫০-৯০০ টাকা কেজি। বাজারে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০-৩১০ টাকায়।