ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমস্যা হবে না: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ২০ নভেম্বর ২০২২
এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সমস্যা হবে না: বাণিজ্য সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ- ফাইল ফটো

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, স্বল্পোন্নত দেশ-এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের বড় ধরনের কোনো সমস্যা হবে না।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সংলাপে এ কথা বলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিশ্ববাজারে বাংলাদেশ ভালো করেছে। আমাদের মোট পোশাক রফতানির ৬০ শতাংশ যায় ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের বাজারে। ২০২৬ সালের পর ঐসব দেশে আমাদের রফতানি ব্যাহত হবে না।

Advertisement

তিনি আরো বলেন, যুক্তরাজ্য সরকার যে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি নীতি ঘোষণা করেছে তা বাংলাদেশের জন্য সহায়ক। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস কর্মসূচি পালন করা আমাদের জন্য কঠিন হবে না। কাজেই, আমি মনে করি এলডিসি-উত্তরণের পর বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে বাংলাদেশের কোনো সমসা হবে না।

সংলাপে উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের প্রধান (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমান, জেনেভায় বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. তৌফিক আলী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!