সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, দুই দেশের মধ্যে চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে। এরইমধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে।
সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এই চুক্তি সইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়।
.png)
আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।
কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত এবং মাঝখানে পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। আলী রেজা পেইমান জানান, কাতারে রফতানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে।
গতকাল শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মোকাবিলা করে স্বাগতিক কাতার। ম্যাচে কাতার ২-০ গোলে হেরে যায়। সূত্র: পার্স টুড