[ অর্থনীতি ]
শিথিল হলো চাল ও গম আমদানিতে এলসি মার্জিন
ফাইল ফটো
চাল ও গম আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন শিথিল করা হয়েছে। এখন এসব পণ্যের এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
চাল ও গমের আমদানি বাড়িয়ে এগুলোর সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা জারির দিন থেকে কার্যকর করা হয়েছে।
.png)
সার্কুলারে বলা হয়, সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় খাদ্যশস্যের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খাদ্যপণ্যের দামেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের প্রধান খাদ্যশস্য চাল ও গমের দাম সহনীয় এবং সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!