ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঢাকা চেম্বারের নতুন সভাপতি সামির সাত্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ২১ ডিসেম্বর ২০২২
ঢাকা চেম্বারের নতুন সভাপতি সামির সাত্তার
মো. সামির সাত্তার- ফাইল ফটো

২০২৩ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সামির সাত্তার। তিনি আইন পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান (লিগ্যাল কনসালটেন্সি ফার্ম) ‘সাত্তার অ্যান্ড কোং’ কোম্পানির প্রধান।

বুধবার ডিসিসিআইর ৬১তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয়। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. সামির সাত্তার বর্তমান সভাপতি রিজওয়ান রাহমানের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং মো. জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Advertisement

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন- ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, কামরুল হাসান তুহিন এবং এম মোশাররফ হোসেন।

নতুন সভাপতি সামির সাত্তার একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ‘চেম্বার্স অ্যান্ড পার্টনার্স: এশিয়া প্যাসিফিক’ এবং ‘দ্য লিগ্যাল ৫০০’ তাকে বাংলাদেশের অন্যতম কর্পোরেট আইনজীবি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া আরেক সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজও জাবের স্টিল-এর চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!