ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসসিসির রাজস্ব আয় কমার কারণ জানতে চেয়েছে সরকার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ২৫ ডিসেম্বর ২০২২
ডিএসসিসির রাজস্ব আয় কমার কারণ জানতে চেয়েছে সরকার
ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের তুলনায় কম হওয়ার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে সরকার।  

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম কোয়ার্টারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আয় ২৯২ দশমিক ৭৯ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারের রাজস্ব আয় ২৭২ দশমিক ০৯ কোটি টাকা।  

Advertisement

সিটি কর্পোরেশনের চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম কোয়ার্টারের তুলনায় কমেছে, যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ছিল।

এ অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম কোয়ার্টারের তুলনায় কম হওয়ার কারণ জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!