ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ২৭ ডিসেম্বর ২০২২
সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন
ফাইল ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে ৬ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫২ ও ২১৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৬৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭১ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে  ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Advertisement

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১২৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০টির, কমেছে ৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির কোম্পানির শেয়ার দর।

সিএসইতে ২২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৪ কোটি ১৪ লাখ টাকার
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!