ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাণিজ্যমেলায় বেড়েছে বেচাকেনা, ক্রেতা-ব্যবসায়ীরা খুশি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৯, ১৩ জানুয়ারি ২০২৩
বাণিজ্যমেলায় বেড়েছে বেচাকেনা, ক্রেতা-ব্যবসায়ীরা খুশি
ছবি: সংগৃহীত

জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। শুক্রবার ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে। ফলে বেড়েছে বেচাকেনা, হাসি ফিরছে ব্যবসায়ীদের মুখে। কম দামে পছন্দের পণ্য কিনে খুশি ক্রেতারাও।

এবারের বাণিজ্যমেলায় ৫৭টি বড় প্যাভিলিয়নসহ ৩৩১ স্টল রয়েছে। এর মধ্যে ১০টি দেশের ১৭টি বিদেশি স্টল রয়েছে।

শুক্রবার বাণিজ্যমেলা ঘুরে দেখা গেছে, সবখানেই দর্শনার্থীর ভিড়। স্টলগুলোর বিক্রয়কর্মীরা ক্রেতা সামলাতে ব্যস্ত। দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দের জিনিস কিনে খুশি ক্রেতারা।

Advertisement

উত্তরা থেকে আসা জাহিদুল ইসলাম খান বলেন, মেলা একটু দূরে হওয়ায় আসতে-যেতে অসুবিধা হয়। তবে, মেলায় এসে কম দামে পণ্য কিনতে পেরে ভালো লাগছে।

জানা গেছে, মেলা শুরুর পর থেকে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৪৫ হাজার দর্শনার্থী ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সেটা ২ লাখের কাছাকাছি চলে গেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে মেলা শুরু হয়েছে। এমনিতে মেলায় প্রতিদিন ক্রেতা ও দর্শনার্থী সংখ্যা থাকে ৪০ থেকে ৫০ হাজার মতো। তবে, আজ রেকর্ড পরিমাণ দর্শনার্থী এসেছে। বিকেল ৪টা পর্যন্ত ২ লাখ ছাড়িয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!